বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

বেতন বৃদ্ধি ও ঈদে পুরো বোনাসের দাবি জানিয়ে গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করে।

জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দিলে বেলা পৌনে ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিক রিপা রাণী, মরিয়র আক্তার ও হাসিনা আক্তার জানান, তারা দীর্ঘ দিন যাবত জনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলে চাকুরি করে আসছেন। কিন্তু কারখানায় কর্তৃপক্ষকে র্দীঘদিন যাবৎ বলার পরও কর্তৃপক্ষ সরকার নির্ধারিত নতুন কাঠামোতে বেতন দিচ্ছে না। এছাড়াও সঠিক সময়ে পরিশোধ করা হয় না, নির্ধারিত ঈদ বোনাসের চাইতে কম বোনাস দেওয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও তারা এসব বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেননি।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ