ফিল্ম ফেয়ারে নুসরাত ফারিয়ার ধামকা নাচ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিল্ম ফেয়ারে নুসরাত ফারিয়ার ধামকা নাচ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বলিউডের পাশাপাশি গত কয়েক বছর ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর জমকালো আসর।

এবারের আসরে নাচবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। যিনি কলকাতাতেও সুপরিচিত। বাংলাদেশি হিসেবে নুসরাত ফারিয়া প্রথম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন।

নুসরাত ফারিয়া বলেন, ‘ফিল্ম ফেয়ার’ ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউডের পাশাপাশি এখন ‘ফিল্ম ফেয়ার বাংলা’ও মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য। এই অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। পাঁচটি গানে পারফর্ম করব আমি। সবগুলো জনপ্রিয় গান।

তিনি আরও বলেন, এবার বাংলাদেশের জয়া আহসান আপু, অপি করিম আপু, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আমি সবার জন্য আগে থেকেই শুভ কামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি।

২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে থেকে ফিল্ম ফেয়ারে বেছে নেওয়া হবে সেরাদের। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ