নিপুণের বিপরীতে লড়বেন সেই শ্রাবণ শাহ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিপুণের বিপরীতে লড়বেন সেই শ্রাবণ শাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়ক শ্রাবণ শাহকে। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি তবুও, তালিকায় আমার নাম না দেখে হতাশ হই।

এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ। নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রবিবার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

এসময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব৷ লড়ার মতো লড়াতে চাই৷ সবাই পাশে থাকবেন।

শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক জয় বাংলাতে অভিনয় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ