জবি ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তারজবি প্রতিনিধি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবি ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তারজবি প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২১, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২১, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সহ-সাধারণ সম্পাদক, মো. সাইদুজ্জামান সরকার সাইদী ও যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিবুল হাসান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতয়ালী থানা পুলিশ। আটককৃত নেতাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করবে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, ‘তারা ঢাকা মহানগরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল। কোতয়ালী থানায় মে মাসের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ