চরফ্যাশন ও মনপুরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশন ও মনপুরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভেলা
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুব্যবস্থা, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি, যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ন‚রুল ইসলাম নয়নের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলার চরফ্যাশন ও মনপুরায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।
গতকাল সোমবার ১৩ এপ্রিল বিকাল ৪ টার দিকে মনপুরার হাজির হাট বাজারে ও চরফ্যাশনে পৌরসভা ৫ নং ওয়ার্ডস্থ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে চরফ্যাশন উপজেলা যুবদলের আহŸায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, পৌরসভা যুবদলের আহŸায়ক আবুবক্কর ছিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাসেদুল হাসান নয়ন সহ উপজেলা ,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মনপুরা উপজেলা যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহŸায়ক মো. কামাল উদ্দিন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মেম্বার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী নিজামুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহŸায়ক মো. নুর উদ্দিন তুহিন, উপজেলা ছাত্রদল আহŸায়ক মো. ইকরাম কবির ছাত্রদলের সদস্য সচিব মো. সাইদুল ইসলাম শাহীন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ