ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিক্সা মিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিক্সা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা।

শুক্রবার (২৪ মে) বিকেলে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।

এসময় রিকশা শ্রমিকরা দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।

তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু’বেলা ডাল-ভাত খেয়ে বাচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ