রিজার্ভ নিয়ে কী ঘটেছে জাতির সামনে স্পষ্ট করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজার্ভ নিয়ে কী ঘটেছে জাতির সামনে স্পষ্ট করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহল থেকে নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তিনি রিজার্ভ নিয়ে কোনোপ্রকার লুকোচুরি বরদাশত করা হবে না বলেও সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করেন।

আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চলন্ত বাইকে রোমান্স, পুলিশ ধরতেই কান ধরে ক্ষমা চাইল যুগলচলন্ত বাইকে রোমান্স, পুলিশ ধরতেই কান ধরে ক্ষমা চাইল যুগল
তিনি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু ফিলিস্তিনের নয়। মসজিদুল আকসা টোটাল মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদ রক্ষা করার জন্য ওআইসিসহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপগ্রহণ করতে হবে। তিনি আগামী ৩১ মে রাজধানী ঢাকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে গণমিছিল সফল করার জন্য শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানান।

নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, কে এম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানসহ, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এম এম শোয়াইব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ