কুসিক নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুসিক নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৫, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৫, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আরফানুল হক রিফাতকে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ বুধবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বেসরকারিভাবে আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে জয়ী ঘোষণা করা হয়। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন।

রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। ৩৪৩ ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ