স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জুন পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

একই দিনে এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ৬ জুন পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

মঙ্গলবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ