এ বাজেট জনবান্ধব নয়, দরিদ্র জনগুষ্টিকে নিষ্পেষিত করার বাজেট : কয়ছর এম আহমেদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ বাজেট জনবান্ধব নয়, দরিদ্র জনগুষ্টিকে নিষ্পেষিত করার বাজেট : কয়ছর এম আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

 

আরিফ মাহফুজ,বিশেষ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। আজ বৃহঃস্পতিবার সংসদে বাজেট ঘোষণার পর কয়ছর আহমেদ মন্তব্যে বলেন, ঋণের ভারে জর্জরিত এই বাজেট প্রস্তাবনা স্ববিরোধী ও বেসামাল। এটি মোটেই গণতান্ত্রিক বাজেট নয় , এটি দরিদ্র জনগুষ্টিকে নিষ্পেষিত করার বাজেট। প্রস্তাবিত বাজেটে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার উপর যাবে কেবল ঋণের সুদ পরিশোধেই। আর বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে আরো হাত বাড়ালে তারও ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। টাকার মূল্যমান অস্বাভাবিক কমিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফসহ আন্তর্জাতিক দাতাদের খুশি রেখেই এই বাজেট প্রনয়ন করা হয়েছে।
ই বাজেট জনকল্যাণের পরিবর্তে জীবন-জীবিকায় জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি পোষাতে ব্যাংক ব্যবস্থা আরও বেসামাল ও ঝুঁকির মধ্যে পড়বে। আর এই ঘাটতির শেষ অভিঘাত এসে পড়বে সাধারণ মানুষের উপর।
প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোন খবর নেই। বাজেট বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের মানুষের জন্য কোনো সুখবর দিতে পারেনি। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নেই। বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ