তারেক রহমানকে দেশে আনতে সারাদেশে একটা ঝাঁকি দিতে হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ৮, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ৮, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে তাকে মুক্ত করতে হলে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনতে হলে রাস্তায় নামতে হবে। সবাই এক হয়ে সারা বাংলাদেশে একটা ঝাঁকি দিতে হবে তাছাড়া আর কোন পথ নেই। তাই আসুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামি।
রবিবার (৮ জুন) বিকেলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষি ও সবুজ বিপ্লব, সেচ প্রকল্প বাস্তবায়নে ‘তিস্তা ব্যারেজ’ – শহীদ জিয়ার অবদান শীর্ষক রংপুর বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের দুলু ভাই তিনি মন্ত্রী ছিলেন উনার বিরুদ্ধে একটা কথাও বের হবে না। আর এই যে সাবেক সেনাপ্রধান আজিজ এত খারাপ লোক দেশে আর নাই। সেটা আমাদের কথা না আমেরিকা বলছে। আমরা যদি আমেরিকায় যাই তখন তারা বলবে যে এরা আজিজের দেশের লোক।
আমেরিকায় আমাদের দেশের কত মানুষ কষ্ট করে জীবন যাপন করছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত গুনি মানুষ আছে সেখানে যখনই জানবে তারা বলবে এরা শেখ হাসিনার দেশের লোক।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে অনুসরণ করলে না খেয়ে থাকলেও আপনি শান্তি পাবেন। চাকুরী না থাকলেও শান্তি পাবেন। তিনি ইচ্ছা করলে ঢাকা শহর কেন সারাদেশের প্রতিটি ইউনিয়নের তার জমি জায়গা থাকতো কিন্তু তার ঢাকা শহরে ১ কাঠা জমিও তার নাই। তাই আজকের প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন সম্পর্কে জানতে হবে।
দুদু আরও বলেন, ‘ছোট দুটি মাসুম বাচ্চাকে ফেলে রেখে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, উই রিভোল্ট তখন এই কথাটি উচ্চারণ করার জন্য একটি মানুষও ছিল না। এই একটি মানুষ ২৬ শে মার্চ দিবাগত রাতে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যাদের ঘোষণা করার কথা ছিল তারা কিন্তু করতে পারে নাই। অথচ তাকে আজকে কটুক্তি করা হয়।
সেমিনারে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ