বগুড়ার আইএফআইসি ব্যাংকের সিন্ধুক কেটে টাকা লুট - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ার আইএফআইসি ব্যাংকের সিন্ধুক কেটে টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিঢালির উপশাখার সিন্ধুক কেটে ২৯ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।

পুলিশ জানায়, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরি ছিলেন না। বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসেব নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ