উচ্ছেদ অভিযানের আগেই সব গুটিয়ে পালাচ্ছে সাদিক এগ্রো - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উচ্ছেদ অভিযানের আগেই সব গুটিয়ে পালাচ্ছে সাদিক এগ্রো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে আজ মোহাম্মদপুরে সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করার কথা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের। কিন্তু এর আগেই আলোচিত এই এগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে সাদিক এগ্রোর লোকজন স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে। এর আগে উচ্ছেদ অভিযানের জন্য গতকাল বুধবার তিন প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ-সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক এগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫-এর এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, তারা (সাদিক এগ্রো) রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি।’

নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, খালের ওই অংশে অবৈধ দখলদার সাদিক অ্যাগ্রোর বিষয়টি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক এগ্রোর মালিক ইমরানের সখ্য রয়েছে।

উল্লেখ, সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

ঈদুল আজহার আগে সাদিক এগ্রো ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে।

এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনবিআরের মতিউরের সম্পদের তথ্য। এবার উচ্ছেদ হতে যাচ্ছে সেই সাদিক এগ্রো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ