জব্দের আগেই টাকা সরিয়েছেন মতিউর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জব্দের আগেই টাকা সরিয়েছেন মতিউর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ১১৫টি ব্যাংক হিসাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সম্প্রতি তার সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। তবে জব্দ করার আগেই ব্যাংক থেকে মোট ৮ কোটি টাকা সরিয়ে ফেলেছেন মতিউর রহমান। তার ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

দুদকের তথ্য মতে, জব্দ করা ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র ৪ কোটি টাকা। ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট ৮ কোটি টাকা সরিয়ে ফেলেন তিনি। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১১৫টি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু হিসাব ২ থেকে ৫ বার লেনদেনের পর বন্ধ করে দেওয়া হয়েছে।

ঈদের আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোচিত হন মতিউর রহমান। পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ শুরু হয়। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুদক।

গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ১০ জুন আলোচিত মতিউর রহমানের ব্যাংক হিসাবগুলোতে মোট ১২ কোটি টাকা ছিল। ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পর ঈদের আগে ও পরে মিলিয়ে তিনি ব্যাংক থেকে ৮ কোটি টাকা তুলে নেন। এরই মধ্যে বিএফআইইউ থেকে ব্যাংক হিসাব জব্দ করা হলে বাকি অর্থ তুলে নেয়ার সুযোগ পাননি। এতে তার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা রয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ