ভোলায় ৯ হাজার ৮শত পিচ ইয়াবাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৯ হাজার ৮শত পিচ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) ভোরে উপজেলার হাকিমউদ্দিন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরল²ী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।
রোববার দুপুরের দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে একটি যাত্রীবাহী লঞ্চে যোগে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে অভিযান পরিচালনা করে হাকিমউদ্দিন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন কে ৯ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ আটক করে বোরহানউদ্দিন থানার পুলিশ।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ