পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম পারভেজ শাকিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের ১৭তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেল পাঁচটায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের প্রধান মাহবুবুল আলম।

জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন হচ্ছে আজ। কর্মসূচি পালনে উত্তরায় জড়ো হয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিনা উস্কানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সমঝোতার জন্য পুলিশ তাকে ডেকে নিয়ে যায়। কাছে গেলে পুলিশ শাকিলের পেটে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল পারভেজের বাড়ি লক্ষ্মীপুরের লাকস্মিপুর উপজেলার খাপিলাটুলি গ্রামে। তিনি মো. বেলায়েত হোসাইন ও পারভীন বেগম দম্পতির ছেলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ