জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা কর্নেল অলির - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ঐক্যের আহ্বানে সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো পেল ইউক্রেনরাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো পেল ইউক্রেন
অলি আহমদ বলেন, সরকারবিরোধী আন্দোলনে দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। বিএনপির এই ঐক্যের পদক্ষেপকে সমর্থন ও সাধুবাদ জানাই।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, সরকার পতনের একদফা দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ