বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে গণঅধিকার পরিষদের সংহতি প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে গণঅধিকার পরিষদের সংহতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত অস্থিতিশীল পরিবেশ, সরকারের নির্দেশনায় পরিচালিত গণহত্যা, মানবতারবিরোধী অপরাধ, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আর্থিকখাতের বিপর্যয়, সীমাহীন দুর্নীতি ইত্যাদি পরিস্থিতির মধ্যে দেশ ও জাতিকে রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতি জরুরি হয়ে পড়েছে। গণঅধিকার পরিষদ সর্বদা জাতীয় ঐক্য-সংহতির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। সরকারের রোষানলের শিকার হয়ে মিথ্যা ও হয়রানিমূল্যক মামলায় বন্দী থাকা অবস্থাতেও আদালতে তুলাকালীন সময়ে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দেশরক্ষার তাগিদ দিয়েছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশেদ খাঁন দলের উচ্চতর পরিষদ ও নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এই অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিতে ও চলমান সংকট নিরসনে সকল দল-মত-পথের মানুষের ঐক্যবদ্ধ হওয়া অনিবার্য এবং এটি জনগণের মুক্তির একমাত্র পথ। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে গণঅধিকার পরিষদ৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ