পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ হেফাজতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী থাকলে তাদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য helphsc24@gmail.com মেইলে শিক্ষার্থীর তথ্য পাঠাতে বলা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ