সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া, পাল্টা ধাওয়া, আহত কয়েকজন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া, পাল্টা ধাওয়া, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে ছাত্র জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় এক শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের ধাওয়ায় ছাত্র জনতা নগরে জিন্দাবাজার, বারুতখানা, জেলরোড এলাকায় অবস্থান নেয়।

ছাত্র জনতা দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে থাকা পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা নগরের কোর্ট পয়েন্টের চর্তুদিকে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

পরে জিন্দাবাজার থেকে আসা একটি মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জেলরোড সহ কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় এক শিশু সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া নগরের আম্বরখানায় একটি মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ