প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১২, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১২, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অংশ নিবেন।
জনতার আওয়াজ/আ আ