ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিষেক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিষেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, তারকা দম্পতি অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে নাকি ভাঙন ধরেছে। বেশ কিছু দিন হল, তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। সম্প্রতি একটি ডিপফেক ভিডিও ছড়ায়। এই ভিডিওর দেখা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করছেন অভিষেক। তবে এই ভিডিও যে ভুয়া তা বুঝতে বেশি সময় লাগেনি নেটাগরিকদের। যদিও আম্বানীদের বিয়ের আসরে অভিষেক ও ঐশ্বরিয়া আলাদা ভাবে প্রবেশ করায় বিচ্ছেদের জল্পনাই ঘনীভূত করেছিল।

এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাঁদের দাম্পত্য, এ বিষয়ে অবশেষে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন অভিষেক। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলেই অভিষেক নিজের আঙুলে পরা বিয়ের আংটি দেখান। অভিষেক জানান, এখনও তিনি বিবাহিত। তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছে, তার জন্য অসন্তোষও প্রকাশ করেছেন অভিনেতা।

ঐশ্বরিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রসঙ্গে অভিষেক বলেন, “এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘সেলেব্রিটি’। এই ‘সেলেব্রিটি’ তকমা থাকলে এই বিষয়গুলিও থাকবেই।” তবে জল্পনা নিয়ে সোজাসাপটা জবাব অভিষেকের, “আমি এখনও বিবাহিত।”

উল্লেখ্য, ১৭ বছরের দাম্পত্য অভিষেক ও ঐশ্বরিয়া। এক পুরনো সাক্ষাৎকারে তারকা দম্পতি নিজেরাই জানিয়েছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতান্তর হয়। প্রাক্তন বিশ্বসুন্দরী বলেছিলেন, “আমাদের দু’জনেরই মতামত খুব জোরালো। তবে তর্ক করা ও আলোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা আমরা ক্রমশ শিখছি।” সেই জন্য বিনয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন তাঁরা। তবে সেটা অনেক সময়ে তর্কের আকারও নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ