১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নিহত ৬৫০: জাতিসংঘ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নিহত ৬৫০: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

আান্তর্জাতিক ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২৭ দিনে অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৬ আগস্ট) ওই ২৭ দিনের পরিস্থিতি নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিহতদের মধ্যে ৪ আগস্ট পর্যন্ত ৪০০-এর কাছাকাছি নিহত হয়েছেন। বাকি ২৫০ জন ৫ ও ৬ আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে নেতৃত্বের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, (মানবাধিকার) লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং যারা এর শিকার তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই মূল কাজ। পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে।

এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিস্তৃত পরিসরে তদন্তের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে মধ্য জুন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত ৩২ শিশুসহ শত শত মানুষ হতাহত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার ও নির্যাতনকে কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতিও বর্ণিত হয়েছে প্রতিবেদনে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো, অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ