অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র: পেন্টাগন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র: পেন্টাগন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। পেন্টাগনের নিয়মতি ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে এমন কথা জানিয়েছেন তিনি। পেন্টাগন করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগীতা বা যোগাযোগ আছে?
জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আপনি ঠিকই জানেন, বাংলাদেশের সাথে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা আমাদের মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে উন্মুখ রয়েছি। একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। যেহেতু এটি বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত, আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু মার্কিন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যেকোন প্রশ্নের জন্য আমি আপনাকে আমাদের স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার আহ্বান জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ