মোশারফ হোসেন কৃষক দলের ভারপ্রাপ্ত সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. মোশারফ হোসেনকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। বুধবার (২১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করা হয়। এর প্রেক্ষিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে মোশারফ হোসেনকে কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হলো।
জনতার আওয়াজ/আ আ