আগামীকাল বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
আগামীকাল ২৪ আগস্ট ২০২৪ইং রোজ শনিবার বেলা ৪.০০টায় ৩১/ডি, তোপখানা রোডস্থ হোটেল রয়েল প্যালেস প্রা: লি: এর ২য় তলার কনফারেন্স হলে বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের দাবী আদায়ের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাহাবুব আলম মোল্লা। সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল মমিন এর পরিচালনায় সাংবাদিক সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

সাংবাদিক সম্মেলনে সকল স্থানীয় সরকার প্রশাসনিক ইউনিটের ন্যায় নির্বাহী কর্মকর্তা করণ, পদবীর সাথে সামঞ্জস্যপুর্ণ বেতনস্কেল ৯ম গ্রেড প্রদান ও চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর সহ ডেপুটেশনে সরকারী কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়নের দাবি উল্লেখ করা হবে। এছাড়াও তারা তাদের মূল বক্তব্য তুলে ধরবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ