কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া : সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অস্ট্রেলিয়া কুমিল্লার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। কুমিল্লার ইলেকশনটা ভালো হয়েছে, তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা এক্সপ্লেইন করেছি।

আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় ওনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয় উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও ওনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।

তিনি বলেন, উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে। কোনো পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, না, কোনো পরামর্শ দেননি। ওনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লার ইলেকশনটা ভালো হয়েছে, তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। ওনারা ইন্টারেস্টেড ছিলেন যে, কুমিল্লার ইলেকশনে একটা প্যান্ডমনিয়াম হলো, বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে, যোগ করেন সিইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ