গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৬ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে, তারা হলেন- সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪), তানিয়া আফরোজ (২৮) ও তার মা তহুরা বেগম (৫৫)। এছাড়া নিহত বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। পরে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে নারীসহ নিহতদের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, আমরা এখন পর্যন্ত ছয়জনের নিহতের মধ্যে পাঁচজনের নাম শনাক্ত করতে পেরেছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ