মৌলভীবাজার জেলা বিএনপির ত্রাণ বিতরন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজার জেলা বিএনপির ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউপি ও ২নং মনুমুখ ইউনিয়নের ৫টি আশ্রয়কেন্দ্র (আজাদ বক্স উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, মনুমুখ পিটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, করিম কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে) প্রায় ১৫০০ (পনের শত) বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার বিতরন করে মৌলভীবাজার জেলা বিএনপি।
খাদ্য বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুকিত।


উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি’র সহ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা বিএনপি’র সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াওর আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি,জেলা ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ