বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের পক্ষ থেকে সব কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, রেড ক্রিসেন্ট বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে প্রদানের ঘোষণা দেন।

আজ সোমবার ( ২ সেপ্টেম্বর, ২০২৪) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের এক্সিকিউটিভ ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি জানান,ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের পক্ষ থেকে সব কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোপূর্বে করোনা মহামারী সহ, যেকোনো জাতীয় দূর্যোগে ইয়কোহামা লিমিটেড সাধারণ মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ