অনুপ্রবেশকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহবান খোকনের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনুপ্রবেশকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহবান খোকনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমরা এসপি সাহেবকে বলেছি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যেসকল সন্ত্রাসীরা অপরাধ করেছে এবং এখন যে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহবান জানিয়েছি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, ব্যাবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে যারা চাঁদা দাবী করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছি। আমরা এ নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগীতা করবো। এসপি সাহেব মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির কথা আমাদের জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ