রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।
জনতার আওয়াজ/আ আ