সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা নিষিদ্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়ে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।

তিনি বলেন, মাজারে ওরস উপলক্ষ্যে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাজার সূত্রে জানা যায়, প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫ ও ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে প্রথম দিন কোরআনখানি, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।

সিলেট সিটি কর্পোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরাণ মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা এসব অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্রজনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ