অসামাজিক কাজের অভিযোগে থানায় গেলেন নায়িকা! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসামাজিক কাজের অভিযোগে থানায় গেলেন নায়িকা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিডিতে ১৮টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় অভিযোগটি করেন শিলা। জিডি নম্বর ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন বলে জানান তিনি।

তার কথায়, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ