নরসিংদীর সমন্বয়কদের মধ্যে মতবিরোধ, সভা না করেই ফিরলেন সারজিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর সমন্বয়কদের মধ্যে মতবিরোধ, সভা না করেই ফিরলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের মতবিরোধে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সারজিস। সোমবার (৯ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় আয়োজকরা।

বিকেল ৩টায় পৌর শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ মাঠে মতবিনিময়সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ।

সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান সারজিস আলম ও তার সঙ্গীরা।

আয়োজকরা জানায়, সকাল সাড়ে ৯টায় নরসিংদী ক্লাবে অবস্থান করে সেখানে ছাত্রদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করেন সারজিস। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং করেন তারা।

তারা আরো জানান, জেলার সমন্বয়কদের একটি পক্ষ সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কোথায় সমাবেশ হবে- বিকেল পর্যন্ত এ নিয়ে উভয় পক্ষের সমন্বয়কদের মধ্যে মতবিরোধ চলতে থাকে। সর্বশেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সারজিস আলম।

এদিকে সাটিরপাড়া সমাবেশস্থলে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ