শামীম ওসমান আইভীসহ ১৬৯ জনের বিরুদ্ধে আরো ২টি হত্যা মামল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম ওসমান আইভীসহ ১৬৯ জনের বিরুদ্ধে আরো ২টি হত্যা মামল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মো. তুহিন নিহতের ঘটনায় সাবেক শামীম ওসমান ও নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীরসহ ৯৯ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এদিকে গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় তার বড় ভাই মোঃ অন্তর মিয়া বাদী হয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে একই থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু, (আড়াইহাজার) সাবেক এমপি কায়সার হাসনাত (সোনারগাঁও, সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজী (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ২শ থেকে ৩’শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আনুমানিক ৫টার দিকে রিকশাচালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গেলে আসামি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে উদ্দেশ্য করে গুলি করলে তার মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় শামীম ওসমানসহ আসামি ৭০ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় গডফাদার শামীম ওসমানকে প্রধান আাসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। নিহত শিক্ষার্থী মো. রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্র-ছাত্রী ও জনতার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ও সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে। গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মামলার আসামি শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিনের নির্দেশে উল্লেখিত অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বী মিয়া গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ