আনিসুল-সালমান-পলক-মানিক-মামুনকে আরও একাধিক মামলায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আরও তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায়, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ছয় মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায়, কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। এ সময়, বাড্ডা-লালবাগ-আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সাবেক এমপিরা ৭ থেকে ১০ দিনের রিমান্ডে ছিলেন। পুলিশের সাবেক আইজিও ছিলেন পুলিশি হেফাজতে। তবে মঙ্গলবারই ভারতে অনুপ্রবেশের মামলায় গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি মানিক জামিন পান সিলেটের আদালতে। সন্ধ্যায়, হেলিকপ্টারযোগে তাকে আনা হয় ঢাকায়।
জনতার আওয়াজ/আ আ