খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানিয়েছেন, অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করা হয়।

২০২২ সালের৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ