গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন: মেহজাবীন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন: মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
গেল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম তোফাজ্জল, তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা গেছে।

এদিকে একইরকম ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে একদল শিক্ষার্থীদের হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। দুটি বিষয় নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে চলছে জোর প্রতিবাদ।

সেই দলে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ফেসবুকে লিখেছেন, গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?

মেহজাবীন ছাড়াও শোবিজের অনেকে গণপিটুনি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা আশফাক নিপুন, পরীমণিও আছেন তলিকায়। এছাড়া কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি ঘোষণা দিয়েছেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে যাবেন না তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ