ভালুকায় মেয়েকে হত্যা করে লাশের পাশে মায়ের আহাজারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় মেয়েকে হত্যা করে লাশের পাশে মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
স্কুল পড়ুয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে কান্নায় ভেঙে পড়েছে মা। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকায় পৌর শহরের ৬নং ওয়ার্ডের মেজর ভিটা এলাকার একটি বাসায়। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ওই মাকে গ্রেফতার করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্র জানায়, প্রসেনজিৎ চক্রবর্তী নামের স্থানীয় একটি কারখানার ম্যানেজার পরিবারসহ ওই বাসার ভাড়াটিয়া। স্ত্রী কেয়া ভৌমিক মানষিক ভারসাম্যহীন।

তাকে এক বছর আগে চিকিৎসা করিয়ে কিছুটা স্বাভাবিক হলে বাসায় নিয়ে আসে পরিবারের লোকজন। ঘটনার বিকেলে নির্জন বাসায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা কেয়া ভৌমিক। হত্যার পর লাশ নিয়ে নিজেই কান্নাকাটি শুরু করলে ঘটনাটি স্থানীয় লোকজন টের পায়। পরে পুলিশকে জানালে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ওই ঘাতক মা কে আটক করা হয়। নিহত কৃত্তিকা চক্রবর্তী স্থানীয় একটি প্রাইভেট স্কূলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। পুলিশের ধারণা মানষিক ভারসাম্যহীন হওয়ার কারণেই ঘটেছে এ ঘটনা। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান জানান ময়নাতদন্তের পর জানা যাবে বিস্তারিত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ