নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (৫ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন আইরিশ ফেব্রিকস লিমিটেড কারখানার শ্রমিকরা।

এদিন ১৩ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবিগুলো হলো- নাইট বিল, হাজিরা বোনাস, অভাব টাইমের টাকা বৃদ্ধি, এক ঘণ্টা দেরিতে অফিসে ঢুকলে হাজিরা বোনাস কাটা যাবে না, কোনো শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, গালিগালাজ করা যাবে না।

এদিন আশপাশের সব কারখানায় হামলা চালায় আন্দোলনরত শ্রমিকরা। একপর্যায়ে আশেপাশের ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ১৩ দফা দাবিতে আজও আইরিশ ফেব্রিকসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর পুলিশে কোন আয়নাঘর থাকবে না। কোন লুকোচুরি থাকবে না। সবকিছু ওপেন বা খোলা থাকবে। আগে এবং পরে ঘটে থাকা সকল অমীমাংসিত অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বচ্ছ তদন্ত করা হবে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলোতে শুধুমাত্র এজাহারভূক্ত আসামী কিংবা জড়িতদের ধরা হচ্ছে।

ডিবি প্রধান বলেন, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে না কোন ভাতের হোটেল। অভিনেতা-অভিনেত্রীদের আড্ডাস্থল থাকবে না। এখানে, সত্যিকারের ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন দূর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ