১৭ বছর পর মোংলায় বিএনপির জনসভা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭ বছর পর মোংলায় বিএনপির জনসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোংলায় খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী এ জনসভার আয়োজন করেন।

এ সময় বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, জুলফিকার আলী গামা, মো. জসিম উদ্দিন, শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম প্রমুখ।

জনসভায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। ৯০ বছরের বৃদ্ধরা রাস্তায় আসেননি, তাদের ঘরে ঢুকে হত্যা করেছে।

পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ