সমমনাদের সঙ্গে বিএনপি’র বৈঠকনির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমমনাদের সঙ্গে বিএনপি’র বৈঠকনির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে বিভিন্ন ইস্যুতে অনাকাক্সিক্ষত ও বিতর্কিত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি কঠোর হওয়ার জন্য পরামর্শ দেবে বিএনপিসহ সমমনারা। একইসঙ্গে নিজেরাও সজাগ এবং সতর্ক থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। যাতে সাংবিধানিক সংকট দেখা না দেয়। এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেয়া হয়। পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক প্ল্যাটফর্ম বা একমঞ্চে আসার সিদ্ধান্ত নেয়া হয়। এই মঞ্চ থেকেই বৃহৎ আকারে মিটিং কিংবা একক স্টেটমেন্ট দেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে সমমনারা। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক জোট ‘১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠকে’ এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এই দু’টি বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রপতিকে অপসারণের মধ্যদিয়ে রাষ্ট্রীয় সংকট সৃষ্টির চেষ্টার বিষয়ে আলোচনা হয় বলে সূত্র জানায়। বলা হয়, এ বিষয়ে বিএনপি এবং সমমনা দল ও জোট কোনো আলাপ-আলোচনা করবে না। এ ছাড়া রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারকে বৈঠক থেকে পরামর্শ দেয়া হয়। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয় ।

পরে সাংবাদিকদের জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামালা হায়দার বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরও বেশি দৃঢ়তর করে এই মুহূর্তে নতুন নতুন যে পরিস্থির সৃষ্টি হচ্ছে- নতুন নতুন যে সমস্যা ও বিতর্কের সৃষ্টি হচ্ছে- তার মোকাবিলা আমরা করতে চাই। আজকে বিভিন্ন দাবি-দাওয়ার ইস্যু তৈরি করে সারা দেশে অরাজকতার প্রবণতা, তাকে আমরা সচেতনভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো।
বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এমএ মান্নান উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এনপিপি’র মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা’র চেয়ারম্যান এসএম শাহাদাত, গণদলের মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ