আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বার্তায় দেওয়া হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রেস উইং।

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। এদিকে আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ