প্রবাসীদের ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীদের ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশকে সমৃদ্ধ করছে। কিন্তু তারাই ভোট দিতে পারে না। এজন্য প্রবাসীদের কীভাবে ভোটের আওতায় আনা যায়- এ নিয়ে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার ২টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) স্থানীয় সরকার প্রতিষ্ঠার শক্তিশালী ও গতিশীলকরণ: সংস্কার ভাবনা ২০২৪ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, অনেক বৃদ্ধ, প্রতিবন্ধী, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তরা, সাংবাদিকসহ অনেকে ভোট দিতে পারেন না। তাদেরকেও কীভাবে ভোটের আওতায় আনা যায়-এ নিয়ে কাজ করছি আমরা। একক প্রার্থী থাকলেও আগামীতে বিনাভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না। কারণ না ভোট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্য কোনো প্রার্থী না থাকলে এক্ষেত্রে ‘না ভোট’ই একজন প্রার্থীর ভূমিকায় থাকবে।

তিনি বলেন, আমরা সামনে পোস্টাল ভোটকে কার্যকর করার উদ্যোগ নিয়েছি। যারা পোস্টাল ভোট দেবেন, তারা আগে আবেদন করবেন। অনলাইনের পাশাপাশি উপজেলা নির্বাচন কার্যালয় থেকেও পোস্টাল ভোটের আবেদনের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশে আইনগতভাবে পোস্টাল ভোট চালু আছে, কিন্তু কার্যকারিতা নেই। আমরা এই ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছি।
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাসুদা খাতুন শেফালী। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ছামছুল আলম, বার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের মতামত তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ