হারিয়ে যাওয়া সতীর্থের টানে ফেরা, রাজনীতির বন্ধনের নজির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হারিয়ে যাওয়া সতীর্থের টানে ফেরা, রাজনীতির বন্ধনের নজির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রায় দেড় দশক আগে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন পারভেজ মল্লিক; তিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু’বারের নির্বাচিত ছাত্রদলের সাবেক সভাপতি। ওই সময় ঢাকার গুরুত্বপূর্ণ উপজেলা সাভারের রাজনীতিতে সক্রিয় ছিলেন মাহমুদুল হাসান আলাল। চার বছর আগে আলাল মারা যান। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার জেরে সতীর্থকে শেষ দেখাও দেখতে পারেননি পারভেজ মল্লিক। তবে দখলদার সরকার পতনের পর পরিবর্তীত পরিস্থিতিতে দেশে ফিরে সহযোদ্ধার বাড়ি গেলেন তিনি। প্রয়াতের বাড়ি গিয়ে জানালেন সমবেদনা, কবর জিয়ারত করে করলেন দোয়া। এভাবেই সতীর্থের টানে এসে গড়লেন রাজনৈতিক বন্ধনের নজির।

শনিবার (২৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। এ সময় পরিবারের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করাকালীন সাভার বিএনপির সভাপতি আলাল চেয়ারম্যানের সর্বাত্মক সহযোগিতা পেতেন বলে জানান পারভেজ মল্লিক। কথা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

পারভেজ মল্লিক বলেন, শুধু রাজনৈতিক কারণে নয়, সম্পর্কের জায়গা থেকে এসেছি এখানে। যখন ছাত্র রাজনীতি করেছি আলালও রাজনীতিতে যুক্ত ছিলেন। জাবিতে প্রেসিডেন্ট থাকার সময় আলাল ছিল বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। আজীবন দলের জন্য ছিলেন অত্যন্ত নিবেদিত। বিজয় দিবস হলে সবাই জানতো ‘মাহমুদুল হাসান আলাল’ কে?

দীর্ঘ ১৪ বছর প্রবাসে কাটানোর সময় বাবা-মাকে হারিয়েছি। আর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আলালকেও হারিয়েছি। কোভিডের সময় সবাই যখন অসহায়, সে তখন এখানে ব্যাপক আকারে ত্রাণ দিয়েছে, সহযোগিতা করেছে। তার যেদিন মৃত্যু হয় হৃদরোগে, তার আগের দিনও কথা হয়েছে। আমরা পরিকল্পনা করতাম কিভাবে এগিয়ে যাব। দেশে ফিরে যাদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছি, তাদের মধ্যে আলাল চেয়ারম্যান অন্যতম। আমি বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। এরপর বন্ধুর কবর জিয়ারত করেছি। তার দুই সন্তান আমার নিজেরই যেনো সব। তারা আমার নিজেরই পরিবার, বলেন পারভেজ মল্লিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ