ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ হাসনাতের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ হাসনাতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২৬ জানুয়ারি) প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় শিক্ষকদের বাধা দেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন।

এ বিষয়ে ফেসবুকে দেয়া এক পোস্টে হাসনাত লিখেন, ইবতেদায়ি শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়।

আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, পুলিশ মিছিলের অনুমতি দিয়েও হামলা চালিয়েছে। তারা বলেন, ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তবে শিক্ষকদের লাঠিচার্জ করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। তিনি বলেন, মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। তবে তারা যে লাঠিচার্জের অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ