জাতীয় নাগরিক পার্টি : নতুন দলের দায়িত্বে আসছেন যারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টি : নতুন দলের দায়িত্বে আসছেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

 

(উপরে বাম দিক থেকে: নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ। নিচে বাম দিক থেকে: সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা)

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)। এছাড়া দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

এর আগে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এতে দলের নাম (জাতীয় নাগরিক পার্টি) চূড়ান্ত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ