প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে: ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে প্রবাসী ভোটার সংক্রান্ত কমিটি করা হয়।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য বর্তমানে যে পদ্ধতি আছে ভোট দেওয়ার অর্থাৎ পোস্টাল ব্যালট সিস্টেম এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। এটি বেশ কিছু দেশে আছে। এটি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে ভোট নেওয়া সম্ভব একজন প্রবাসীর।

তিনি বলেন, প্রক্সি ভোটের বিষয়ে ওয়ার্কশপ করা হবে, বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে। এরপর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। ১৫ এপ্রিলের মধ্যে বলতে পারবো কতোদিন সময় লাগবে এই সিস্টেম ডেভেলপ করতে। চূড়ান্তভাবে সবাই রাজি হলে বর্তমানে আইনের পরিবর্তন করতে হবে। এই পদ্ধতিতে একজন প্রবাসী তার ভোট কে দেবেন, সেই ব্যক্তিকে পছন্দ করতে পারবেন বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ