ধামইরহাটে উমার ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধামইরহাটে উমার ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ

 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ইউনিয়নের দূর্গাপুর-বাসুদেবপুর সম্মিলিত আলিম মাদ্রাসা ময়দানে এই ইফতারের আয়োজন করা হয়।

উমার ইউনিয়ন জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে পবিত্র কোরআনুল কারিমে নির্দেশিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

উমার ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ